বাসস
  ০১ মার্চ ২০২৬, ১৬:২৪
আপডেট : ০১ মার্চ ২০২৬, ১৬:২৬

সূচকের বড় পতনে শেষ হলো ডিএসই’র লেনদেন

ফাইল ছবি

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উল্লেখযোগ্য পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দর কমায় বাজারে নেতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে। আজ ডিএসইতে মোট ৩৮৯টি কোম্পানির ৩২ কোটি ৪১ লাখ ১৪ হাজার ২৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। 

দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭৭৫ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার ৫ টাকা।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ১৩৮ দশমিক ৫৬ পয়েন্ট কমে ৫ হাজার ৪৬১ দশমিক ৭১ পয়েন্টে নেমে এসেছে। ডিএস-৩০ সূচক ৫২ দশমিক ০৯ পয়েন্ট কমে ২ হাজার ১১৭ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ২৬ দশমিক ৫৪ পয়েন্ট কমে ১ হাজার ৮৯ দশমিক ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। 

লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৩৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬টির শেয়ার।

লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-সিটি ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ওরিয়ন ইনফো, রবি আজিয়াটা, ব্যাংক এশিয়া, ব্র্যাক ব্যাংক, ইবিএল, আনোয়ার গ্যালভানাইজিং, বেক্সিমকো ফার্মা ও ঢাকা ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষে রয়েছে— শাইনপুকুর সিরামিকস, আইএসএন লিমিটেড, ব্যাংক এশিয়া, গ্রামীণ ওয়ান স্কিম-২, আইসিবি এমপ্লয়িজ মিউচ্যুয়াল ফান্ড-১, স্কিম-১, জিকিউ বলপেন, খান ব্রাদার্স পিপি, সিটি ইন্স্যুরেন্স ও ফাইন ফুডস।

অন্যদিকে দরপতনের শীর্ষে রয়েছে— বিডি ওয়েল্ডিং, পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড, বিডি থাই ফুড, ম্যাকসন স্পিনিং, এএফসি অ্যাগ্রো, এক্সিম ব্যাংক ১ম মিউচ্যুয়াল ফান্ড, এশিয়া ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম, রিং শাইন ও এইচআর টেক্স।