শিরোনাম

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : দেশের প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
আজ ডিএসইতে মোট ৩৮৮টি কোম্পানির ২১ কোটি ৯৫ লাখ ৯৭ হাজার ৫৮৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়। দিনের মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৬৮ কোটি ৮ লাখ ৩৩ হাজার ৫২৫ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৬৭ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএস-৩০ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৪ দশমিক ২০ পয়েন্টে পৌঁছেছে।
তবে ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ০ দশমিক ৩০ পয়েন্ট কমে ১ হাজার ৯৪ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৭১টির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো— অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, রবি আজিয়াটা, খান ব্রাদার্স পিপি, এশিয়াটিক ল্যাব, সায়হাম কটন, স্কয়ার ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও সামিট পোর্ট অ্যালায়েন্স।
দর বৃদ্ধির শীর্ষে রয়েছে— সোনারগাঁও টেক্সটাইল, স্ট্যান্ডার্ড ব্যাংক, খান ব্রাদার্স পিপি, ইন্দো-বাংলা ফার্মা, এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, এবি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএনআরবি মিউচ্যুয়াল ফান্ড, পপুলার লাইফ ১ম মিউচ্যুয়াল ফান্ড এবং সামিট অ্যালায়েন্স পোর্ট।
অন্যদিকে দর কমার শীর্ষ তালিকায় রয়েছে— এশিয়াটিক ল্যাব, এক্সিম ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফার কেমিক্যাল, এনবিএল, ফ্যামিলি টেক্স, ইবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড, আলহাজ্ব টেক্সটাইল, শ্যামপুর সুগার, আইসিবি ৩য় এনআরবি মিউচ্যুয়াল ফান্ড ও টুংহাই নিটিং।