বাসস
  ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:১৫

ডিএসইতে সূচকের বড় পতন, লেনদেন ৫৫৯ কোটি টাকা

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। 

বাজার সংশ্লিষ্ট সূত্র জানায়, আজ ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির ২১ কোটি ৪৫ লাখ ৯০ হাজার ৪১২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। দিন শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫৯ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ১১৪ টাকা।

দিনের লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৩ দশমিক ২১ পয়েন্ট কমে ৫,৪৬৫ দশমিক ৯৩ পয়েন্টে নেমে আসে। ডিএস-৩০ মূল্য সূচক ১২ দশমিক ১৭ পয়েন্ট কমে ২,০৯৭ দশমিক ৮৮ পয়েন্টে এবং ডিএসইএস শরীয়াহ সূচক ১০ দশমিক ১৮ পয়েন্ট কমে ১,০৯৫ দশমিক ১০ পয়েন্টে অবস্থান করে। 
লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৪৬টির, কমেছে ৩১৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার।

টাগরি ভিত্তিক তথ্য অনুযায়ী, ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ২০৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২৯টির, কমেছে ১৬৩টির এবং অপরিবর্তিত ছিল ১৪টির। ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৭৯টির মধ্যে ৭টির দর বেড়েছে, ৬৩টির কমেছে এবং ৯টি অপরিবর্তিত রয়েছে। ‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ১০৭টির মধ্যে দর বেড়েছে ১০টির, কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল ১০টির। ‘এন’ ক্যাটাগরিতে কোনো ইস্যুর লেনদেন হয়নি।

মিউচ্যুয়াল ফান্ড খাতে লেনদেন হওয়া ৩৪টির মধ্যে ২টির দর বেড়েছে, ২২টির কমেছে এবং ১০টি অপরিবর্তিত রয়েছে। কর্পোরেট বন্ডের ৩টি ইস্যুর মধ্যে ২টির দর বেড়েছে এবং ১টির কমেছে। সরকারি সিকিউরিটিজ (জি-সেক) খাতে লেনদেন হওয়া ৪টির মধ্যে ১টির দর বেড়েছে এবং ৩টির কমেছে।

লেনদেনের ভিত্তিতে ডিএসইতে আজ শীর্ষ ১০ কোম্পানি হলো- ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ঢাকা ব্যাংক, সায়হাম কটন মিলস, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, রহিমা ফুড, মুন্নু ফেব্রিকস এবং সিটি ব্যাংক।

দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানি হলো- রহিমা ফুড, আইসিবি এমপ্লয়ীজ প্রভিডেন্ট মিউচ্যুয়াল ফান্ড-১, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, এপেক্স স্পিনিং, বিডি থাই ফুড, ইসলামী ব্যাংক বাংলাদেশ, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, বিডি থাই এবং ব্র্যাক ব্যাংক।

অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো- ফার্স্ট ফাইন্যান্স, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, এপোলো ইস্পাত, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বিআইএফসি, টুং হাই নিটিং এবং ফনিক্স ফাইন্যান্স।