বাসস
  ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০

শেয়ারবাজারে বড় উত্থান, ২০০ পয়েন্টের বেশি বেড়েছে ডিএসইএক্স

ফাইল ছবি

ঢাকা, ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বড় উত্থান লক্ষ্য করা গেছে। দিনভর লেনদেনে বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে সূচক ও লেনদেন উভয়ই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

ডিএসইতে আজ মোট ৩৯৪টি কোম্পানির ৪৬ কোটি ৪২ লাখ ৭১ হাজার ৬৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়। মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ১ হাজার ২৭৫ কোটি ৯ লাখ ৭৭ হাজার ২৭৩ টাকায়।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ২০০ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৬০০ দশমিক ৬৬ পয়েন্টে উন্নীত হয়। ডিএসই-৩০ সূচক ৮৬ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৪৫ দশমিক ১৩ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৩০ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ১২৭ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে শেয়ারের দর বেড়েছে ৩৬৪টির, কমেছে ২৬টির এবং অপরিবর্তিত ছিল ৪টি কোম্পানির শেয়ার।

লেনদেনের পরিমাণের ভিত্তিতে (টাকায়) শীর্ষ ১০ কোম্পানি হলো— সিটি ব্যাংক, ঢাকা ব্যাংক, স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বিএসসি, রবি আজিয়াটা, সায়হাম কটন, যমুনা ব্যাংক, ইসলামী ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন।

দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— ওয়ান ব্যাংক, মুন্নু ফেব্রিকস, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এশিয়া ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, এনআরবি ব্যাংক, এলআর গ্লোবাল এমএফ-১, ঢাকা ব্যাংক, ভিএফএস থ্রেড ও ড্রাগন সোয়েটার।

অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি হলো— ইসলামী ব্যাংক, জিল বাংলা সুগার, জুট স্পিনার্স, এপেক্স স্পিনিং, ইসলামী ফাইন্যান্স, ইবনে সিনা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, শ্যামপুর সুগার, আফতাব অটো ও নাভানা সিএনজি।