শিরোনাম

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারি মাসের ৯ দিনে রেমিট্যান্স প্রবাহ বার্ষিক ৩২.৩ শতাংশ বৃদ্ধি পেয়ে ১ হাজার ১৩৫ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।
গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ৮৫৬ মিলিয়ন ডলার।
চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবাসীরা ২০ হাজার ৫৬৫ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১৬ হাজার ৮১৮ মিলিয়ন মার্কিন ডলার।