বাসস
  ০৮ ফেব্রুয়ারি ২০২৬, ২১:১৭

স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৮ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): দেশীয় ও আন্তর্জাতিক বাজারে মূল্যবান ধাতুর দাম বৃদ্ধির প্রেক্ষিতে স্মারক স্বর্ণ ও রৌপ্য মুদ্রার মূল্য পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি স্মারক স্বর্ণ মুদ্রার দাম বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে প্রতিটি স্মারক রৌপ্য মুদ্রার দাম বাড়িয়ে ২১ হাজার টাকা করা হয়েছে।