শিরোনাম

ঢাকা, ৮ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সূচক কমলেও লেনদেনের পরিমাণ ছিল উল্লেখযোগ্য।
ডিএসইতে আজ মোট ৩৯৩টি কোম্পানির ১৭ কোটি ৭ লাখ ১ হাজার ৭৬৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪৭৮ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার ৯৬৬ টাকায়।
লেনদেন শেষে ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫ দশমিক ২৯ পয়েন্ট কমে ৫ হাজার ২২৯ দশমিক ০৯ পয়েন্টে অবস্থান করছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ৩ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১ হাজার ৯৯৮ দশমিক ৩৯ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক (ডিএসইএস) ৬ দশমিক ৪৪ পয়েন্ট কমে ১ হাজার ৬৫ দশমিক ৬৯ পয়েন্টে নেমে আসে।
আজ লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৬২টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ৬৯টি কোম্পানির শেয়ার।
টাকার অংকে লেনদেনের শীর্ষ ১০টি কোম্পানি হলো-এশিয়াটিক ল্যাব, সিম টেক্স, কে অ্যান্ড কিউ, ইসলামী ব্যাংক, মুন্নু ফেব্রিক্স, তৌফিকা ফুড, ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-কে অ্যান্ড কিউ, আইসিবি এমপ্লয়ি মিউচ্যুয়াল ফান্ড-১ স্কিম-১, মুন্নু অ্যাগ্রো, মুন্নু ফেব্রিক্স, সামিট পাওয়ার, সিম টেক্স, জিকিউ বলপেন, এশিয়া ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স এবং মুন্নু সিরামিকস।
অন্যদিকে, দর কমার শীর্ষ ১০টি কোম্পানি হলো-ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, মেঘনা পেট্রোলিয়াম, মেঘনা কনডেন্সড মিল্ক, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড-১, প্রাইম আইসিবিএ মিউচ্যুয়াল ফান্ড-১, এসইবিএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, রহিম টেক্সটাইল এবং পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড-১।