শিরোনাম

ঢাকা, ৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার শেয়ারবাজারে সূচক বৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। বিনিয়োগকারীদের অংশগ্রহণে বাজারে সামগ্রিকভাবে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা গেছে।
ডিএসইতে আজ মোট ১ লাখ ৯২ হাজার ৭৭৬টি ট্রেডের মাধ্যমে ৩৯৪টি কোম্পানির ২৪ কোটি ৪০ লাখ ৮৮ হাজার ৬৭৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়।
মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭১২ কোটি ৩৪ লাখ ৮ হাজার ৪৬৪ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ১৮.৯২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫,২৬৬.৬৮ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ৩.৮৭ পয়েন্ট বেড়ে ২,০২১.৭১ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৪.৫৪ পয়েন্ট বেড়ে ১,০৭০.৩৭ পয়েন্টে অবস্থান করছে।
লেনদেন হওয়া কোম্পানির মধ্যে শেয়ারের দর বেড়েছে ১৮৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টি কোম্পানির শেয়ার।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি হলো-এশিয়াটিক ল্যাব, ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বিএসসি, ব্র্যাক ব্যাংক, সিমটেক্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এবং সিটি ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো— শাশা ডেনিমস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, বিডি থাই ফুড, ১ম জনতা মিউচ্যুয়াল ফান্ড, ফু-ওয়াং সিরামিকস, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, কনফিডেন্স সিমেন্ট, সামিট পাওয়ার, বিডি থাই এবং ওয়ালটন হাই-টেক।
অন্যদিকে, দর কমার শীর্ষ ১০ কোম্পানি- ডিবিএইচ ১ম মিউচ্যুয়াল ফান্ড, ফার্স্ট ফাইন্যান্স, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ফনিক্স ইন্স্যুরেন্স, বে-লিজিং, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, আইসিবি ইসলামী ব্যাংক, জেনারেশন নেক্সট, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স এবং আইএফআইসি ১ম মিউচ্যুয়াল ফান্ড।