শিরোনাম

ঢাকা, ২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির ২৫ কোটি ২৩ লাখ ৭৭ হাজার ৯১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাতবদল হয়। এতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৭৪৬ কোটি ২৪ লাখ ১৭ হাজার ৪৩ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৫৪ দশমিক ৩৯ পয়েন্ট বেড়ে ৫,২৪৭ দশমিক ৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। ব্লু-চিপ সূচক ডিএস-৩০ বেড়েছে ২০ দশমিক ৬০ পয়েন্ট, অবস্থান করছে ২,০১৭ দশমিক ৮৩ পয়েন্টে। শরীয়াহ সূচক ডিএসইএস বেড়েছে ১২ দশমিক ৯৭ পয়েন্ট, দাঁড়িয়েছে ১,০৫৫ দশমিক ৮৩ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ১০৭টির এবং অপরিবর্তিত ছিল ৬৮টি কোম্পানির শেয়ার।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি ছিল ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক, ইসলামি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, সিমটেক্স, ট্রাস্ট ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাব, ডমিনেজ স্টিল ও নাভানা ফার্মা।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো- ইসলামি ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, মিডল্যান্ড ব্যাংক, ফার্মা এইড, এবি ব্যাংক, ইস্কয়ার নিটওয়্যার, সিমটেক্স, এশিয়াটিক ল্যাব, বিডি থাই ফুড ও এনআরবিসি ব্যাংক।
অন্যদিকে দর কমার শীর্ষ ১০ কোম্পানি ছিল- মেঘনা পেট, ডিবিএইচ প্রথম মিউচ্যুয়াল ফান্ড, নিউ লাইন, জিবিবি পাওয়ার, এপেক্স ট্যানারি, সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড, হামিদ ফেব্রিকস, এমারেল্ড অয়েল, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স ও খান ব্রাদার্স পিপি।