শিরোনাম

ঢাকা, ১ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস): সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৩৯২টি কোম্পানির ১৯ কোটি ১৮ লাখ ৫৯ হাজার ৯৪৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট হাত বদল হয়। মোট লেনদেনের পরিমাণ ছিল ৬২৬ কোটি ৬৮ লাখ ৫৮ হাজার ৭৭৪ টাকা।
ডিএসইর ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের তুলনায় ৩৯.০৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৯৩.৩৬ পয়েন্টে। এছাড়া ডিএসই-৩০ সূচক ১০.৬৯ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৯৭.২৩ পয়েন্টে এবং শরীয়াহ সূচক (ডিএসইএস) ৮.৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪২.৮৭ পয়েন্টে উন্নীত হয়েছে।
লেনদেনকৃত কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৮টির, কমেছে ১৬২টির এবং অপরিবর্তিত ছিল ৬২টি কোম্পানির শেয়ারের দাম।
লেনদেনের পরিমাণের ভিত্তিতে শীর্ষ ১০ কোম্পানি-ডমিনেজ স্টিল, ব্র্যাক ব্যাংক, ইসলামী ব্যাংক, ফাইন ফুডস, তৌফিকা ফুড, সিটি ব্যাংক, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং ওয়ান ব্যাংক।
দর বৃদ্ধির শীর্ষে থাকা ১০ কোম্পানি-আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইসলামী ব্যাংক, ডমিনেজ স্টিল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, কনফিডেন্স সিমেন্ট, আলহাজ টেক্সটাইল, সিএপিএমআই বিবি আইবিএল মিউচ্যুয়াল ফান্ড, এপেক্স স্পিনিং এবং স্যালভো কেমিক্যাল।
দর কমার শীর্ষে থাকা ১০ কোম্পানি- ঢাকা ডাইং, ফার কেমিক্যাল, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, রিং শাইন, সার্প ইন্ডাস্ট্রিজ, সামিট অ্যালায়েন্স পোর্ট, গ্লোবাল হেভি কেমিক্যাল, বিবিএস কেবলস, সিঙ্গার বাংলাদেশ এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স।