শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনা সোমবার জিরোনার কাছে ২-১ গোলে হেরে লা লিগার শীর্ষস্থান থেকে পিছিয়ে পড়েছে। এই হারে তারা এখন রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।
শনিবার রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠে রিয়াল মাদ্রিদ। ফলে ডার্বি ম্যাচে জয় পেয়ে আবার শীর্ষে ফেরার সুযোগ ছিল হানসি ফ্লিকের দলের সামনে, কিন্তু তা কাজে লাগাতে পারেনি কাতালানরা।
তরুণ তারকা লামিন ইয়ামাল একটি পেনাল্টি মিস করেন। ৫৯ মিনিটে জুলেস কুন্ডের ক্রস থেকে ডিফেন্ডার পও কুবার্সির হেডে এগিয়ে যায় বার্সা।
তবে টমাস লেমার ও ফ্রান বেলত্রানের গোলে ১২তম স্থানে থাকা জিরোনা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়।
বার্সা কোচ ফ্লিক স্বীকার করেন, “শেষ পর্যন্ত জিরোনা জয়ের যোগ্য ছিল। তারা অনেক সুযোগ তৈরি করেছে, আমরা সেগুলো প্রতিহত করতে পারিনি। আমরা ভালো মুহূর্তে নেই। তাই দলকে দুই দিন ছুটি দিয়েছি, যাতে তারা মানসিকভাবে নতুন করে শুরু করতে পারে। এখনও অনেক পথ বাকি, আমরা দ্বিতীয় স্থানে আছি। এখন প্রথম স্থানের জন্য লড়াই করতে হবে।”
গত সপ্তাহে কোপা দেল রে’র সেমিফাইনালের প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের কাছে ৪-০ ব্যবধানে হারের ক্ষত এখনও শুকায়নি বার্সার। এই হার পরিস্থিতি আরও জটিল করে তুলেছে।
কুবাসি বলেন, “আমাদের আত্মসমালোচনা করতে হবে। আমরা ভালো খেলিনি। বিশ্রাম নিয়ে নতুন শক্তি নিয়ে ফিরতে হবে।”
কালকের ম্যাচে প্রথমার্ধ ছিল দারুণ ছন্দময়। রাফিনিয়া অল্পের জন্য মিস করেন, ইয়ামাল একক প্রচেষ্টায় গোলরক্ষক পাওলো গাজ্জানিগার হাতে বল তুলে দেন। অন্য প্রান্তে ইউক্রেনীয় ফরোয়ার্ড ভøাদিস্লাভ ভানাত একাধিক সুযোগ নষ্ট করেন।
দ্বিতীয়ার্ধে ডানি ওলমোকে ডিলে ব্লাইন্ড বক্সের ভিতর ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু ইয়ামালের স্পট কিক পোস্টে লাগে।
শেষ পর্যন্ত কুবার্সির গোলে এগোলেও দ্রুত সমতা ফেরায় জিরোনা। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ চলে যায় স্বাগতিকদের হাতে। বার্সার গোলরক্ষহুয়ান গার্সিয়া একাধিক অসাধারণ সেভ করে দলকে ম্যাচে রাখেন।
৮৭ মিনিটে ফ্র্যান বেলত্রান বক্সের বাইরে থেকে শটে জিরোনাকে এগিয়ে দেন। গোলের আগে কুন্ডেকে ক্লদিও এচেভেরি ফাউল করলেও রেফারি তা দেখেননি, যা নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখায় বার্সা শিবির।
ফ্লিক বলেন, “সবাই দেখেছে কী হযয়েছে, এটা স্পষ্ট ফাউল ছিল। কিন্তু আমরা ভালো খেলিনি, তাই অজুহাত দিতে চাই না।”
যোগ করা সময়ে ইয়ামালকে ফাউল করে জোয়েল রোকা লাল কার্ড দেখলে ১০ জন নিয়ে ম্যাচ শেষ করে জিরোনা।