
বাসস দেশ-৮
খালিদ-শোক-কবীর
জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যানের মৃত্যুতে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর শোক
ঢাকা, ১১ জানুয়ারি, ২০২২ (বাসস) : জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বালাদেশ এথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ এস এম আলী কবীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরী ও পৃথক শোক বার্তায় অনুরূপ শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও যোগাযোগ মন্ত্রণালয়ের সাবেক সচিব জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান বাংলাদেশ এ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি ও জাতীয় পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট ক্রীড়া সংগঠক এ এস এম আলী কবীর সোমবার রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭০ বছর।
বাসস/সবি/কেএকে/১২৫৫/-আসাচৌ