বাসস
  ০৭ জানুয়ারি ২০২২, ১৮:৩৬

বাসস ক্রীড়া-১১ : সৌদি মালিকানাধীন নিউক্যাসলে প্রথম যোগ দিলেন ট্রিপিয়ার

বাসস ক্রীড়া-১১
ফুটবল-নিউক্যাসল- ট্রিপিয়ার
সৌদি মালিকানাধীন নিউক্যাসলে প্রথম যোগ দিলেন ট্রিপিয়ার
লন্ডন, ৭ জানুয়ারি ২০২১ (বাসস/এএফপি): সৌদি ব্যবস্থাপনার অধীনে আসার পর নিউক্যাসল ইউনাইটেড দলবদলের বাজার থেকে প্রথম খেলোয়াড় হিসেবে চুক্তিবদ্ধ করেছেন ইংলিশ ডিফেন্ডার কিয়েরান ট্রিপিয়ারকে।
আজ শুক্রবার তিনি অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে প্রিমিয়ার লিগের এই ক্লাবে যোগ দিয়েছেন। জানুয়ারিতে শুরু হওয়া দলবদল চলকালে ক্লাবটি আরো বেশ কয়েকজন ফুটবলারকে দলে ভেড়াতে সক্ষম হবে বলে ধারনা করা হচ্ছে।
এই ফুল ব্যাককে  প্রিমিয়ার লিগে ফেরাতে  কি পরিমান অর্থ ব্যয় হয়েছে  সেটা অবশ্য  প্রকাশ করা হয়নি। ।ধারনা করা হচ্ছে দল বদল ফি বাবদ এই অর্থের পরিমান ১২ মিলিয়ন পাউন্ডের বেশী। টটেনহ্যাম হটস্পার্সের সাবেক ডিফেন্ডার আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এর দ্বারা অন্তত এটি ইঙ্গিত দিচ্ছে যে গত নভেম্বরে কোচের দায়িত্বে আসা এডি হাওয়ের অধীনেই নতুন যুগের সুচনা করতে যাচ্ছে নিউক্যাসল।
বাসস/এএফপি/এমএইচসি/১৮২০/-স্বব