বাসস
  ০৬ জানুয়ারি ২০২২, ২১:১৯

বাসস দেশ-৩৯ : চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিলের রিপোর্ট সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপনের সুপারিশ

বাসস দেশ-৩৯
কমিটি-নৌ-পরিবহন
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিলের রিপোর্ট সংসদের আসন্ন অধিবেশনে উপস্থাপনের সুপারিশ
ঢাকা, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১-এর রিপোর্ট চূড়ান্ত করে সংসদের আসন্ন অধিবেশনে সংশোধিত আকারে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীরউত্তমের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত  হয়।
কমিটির সদস্য ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. আছলাম হোসেন সওদাগর ও এস এম শাহজাদা সভায় অংশগ্রহণ করেন।
সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বিল- ২০২১ নিয়ে আলোচনা করে রিপোর্ট পরবর্তী অধিবেশনে উপস্থাপনের সুপারিশ করা হয়।
সভায় চেয়ারম্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ-পরিবহন মন্ত্রণালয়, আইন, বিচারও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বাসস/সবি/এমআর/২১০০/-এইচএন