বাসস
  ০৬ জানুয়ারি ২০২২, ১৮:০৬

বাসস দেশ-২৪ : রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু

বাসস দেশ-২৪
শিক্ষার্থী-টিকাদান
রাঙ্গামাটির কাপ্তাইয়ে স্কুল শিক্ষার্থীদের করোনা টিকাদান শুরু
রাঙ্গামাটি, ৬ জানুয়ারি, ২০২২ (বাসস) : জেলার কাপ্তাইয়ে ১২-১৭ বছর বয়সী স্কুলের শিক্ষার্থীদের করোনা টিকাদান কর্মসূচি আজ শুরু হয়েছে। বেলা ১১টায় এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।
এ সময় কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মাসুদ আহামেদ চৌধুরী, কাপ্তাই উপজেলার করোনার ফোকাল পার্সন ডা. ওমর ফারুক রনি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্বাস্থ্যকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনার টিকাদান কর্মসূচি আগামী ৩ দিন চলবে এবং কাপ্তাইয়ে মোট ৪ হাজার ১৪৩ জন শিক্ষার্থীকে ফাইজারের এই টিকা দেয়া হবে।
বাসস/এনডি/সংবাদদাতা/১৭৫০/-কেজিএ