শিরোনাম

/ আল-আমিন শাহরিয়ার /
ভোলা, ১১ আগস্ট, ২০২৬ (বাসস) : জেলার তিন উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে পরীক্ষায় উত্তীর্ণদের তালিকা প্রকাশ করেছে প্রশাসন।
গতকাল সোমবার এ জরিপ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
প্রাথমিকভাবে ভোলা সদর উপজেলা, দৌলতখান ও লালমোহন উপজেলার প্রার্থীদের ফল প্রকাশ হয়।
সংশ্লিষ্ট দপ্তরের দেয়া তথ্যানুযায়ী, ভোলা পৌরসভা ও সদর উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ এর কার্যক্রমের জন্য সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে তালিকা চূড়ান্ত করা হয়।
প্রকাশিত তালিকা অনুযায়ী, ভোলা পৌরসভার ৯টি ওয়ার্ডের জন্য ২ জনকে সুপারভাইজার পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ পদে আরও ২ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে। একইসঙ্গে তথ্য সংগ্রহকারী পদে ১৩ জনকে চূড়ান্ত মনোনয়ন দেয়া হয়েছে। এ পদে ১ জনকে রিজার্ভ এবং ১০ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
অন্যদিকে, ভোলা সদর উপজেলার ১৩টি ইউনিয়নের জন্য ১৩ জনকে সুপারভাইজার পদে চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। এ পদে ১ জনকে রিজার্ভ এবং ৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
সদর উপজেলার ১৩টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন ১১৭ জন। এ পদে ১২ জনকে রিজার্ভ এবং ৭৮ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে।
ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস বাসস’কে বলেন, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
সংশ্লিষ্টরা জানান, নির্বাচিত সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দায়িত্ব পালনের মাধ্যমে ভোলা পৌরসভা ও সদর উপজেলার নির্ধারিত এলাকায় ফ্যামিলি কার্ড জরিপের তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হবে।
জেলার দৌলতখানে ফ্যামিলি কার্ড জরিপে ৭১ জন নির্বাচিত, রিজার্ভে ৬ ও অপেক্ষমান ৩৫ জন রয়েছে।
এ উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে সুপারভাইজার পদে মোট ৬ জনকে নির্বাচিত করা হয়েছে। এ পদে রিজার্ভ তালিকায় রয়েছেন ১ জন এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন ২ জন আবেদনকারী। এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে ৫৬ জনকে নির্বাচিত করা হয়েছে। ইউনিয়ন পর্যায়ে রিজার্ভ তালিকায় রয়েছেন ৫ জন এবং অপেক্ষমান তালিকায় রয়েছেন ২৮ জন আবেদনকারী।
এ বিষয়ে দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবদুল মতিন খান বাসস’কে জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
এদিকে, জেলার লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ এর কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৮ জন কে সুপারভাইজার পদে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১ জন প্রার্থীকে। পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ১৬ জন নির্বাচিত হয়েছেন। রিজার্ভ রাখা হয়েছে ২জন প্রার্থীকে। এছাড়া ৯টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে ১১০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১২ জন প্রার্থীকে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক বাসস’কে জানান, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।
ভোলার লালমোহন উপজেলায় ফ্যামিলি কার্ড জরিপ-২০২৬ কার্যক্রমে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী পদে আবেদনকারীদের পরীক্ষা শেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ৮ জনকে সুপারভাইজার পদে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১ জন প্রার্থীকে। পৌরসভায় তথ্য সংগ্রহকারী পদে ১৬ জন নির্বাচিত হয়েছেন। রিজার্ভ রাখা হয়েছে ২জন প্রার্থীকে। এছাড়া ৯টি ইউনিয়নে তথ্য সংগ্রহকারী পদে ১১০ জন প্রার্থীকে নির্বাচিত করা হয়েছে। রিজার্ভ রাখা হয়েছে ১২ জন প্রার্থীকে।
এ বিষয়ে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সিফাত বিন সাদেক বাসস’কে বলেন, পরীক্ষা ও যাচাই-বাছাই শেষে যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে। ফ্যামিলি কার্ড জরিপ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে নির্বাচিতদের প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে।