বাসস
  ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬

মোহাম্মদপুর থানার বিশেষ অভিযানে গ্রেফতার ৪৫

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার মোহাম্মদপুর থানার বিভিন্ন অরাধপ্রবণ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মো. আরিফ হোসেন ওরফে সোভন (৩৪), লিমন মিয়া (২২),ইমন (২০),  মো. রুবেল (২৬), আকাশ আরাফাত ছাইফ (২২), মো. সোহেল ফরাজী (২০), মো. ইমন মিয়া (২০), মো. শামীম (২৫), মো. আকবর আলী ওরফে সজিব, মো. সজিব (২৮), মো. টিপু (২৯), মো. হাসান (৩৪),মো. নাদিম (৪২), মো. শান্ত (২০), মো. কামাল (৪২), মো. সনু (২৭),  মো. শাওন আহম্মেদ (২৪), মো. সাকিব (১৯),  মো. আশিক (২৯), মো. উজ্জল মিয়া (২৬), মো. রবিউল (৫২), মো. সাদাদ (২৯),  মো. হাসিবুল হাসান (২৮), মো. বাদশা (২৫), আবির হোসেন শান্ত (২২), আলিফ হোসেন বিজয় (১৯), 

এছাড়া রয়েছে- মেহেদী হাসান (২৪), আবির ইসলাম (২০), মো. সাইফুল ইসলাম রুবেল (৪২), মো. ফারদিন (১৯), মো.মাসুদ (৩৬), রবিউল আলম (২৪), মো. আব্দুল কাইয়ুম সাগর (৩১), মো. মোস্তফা (৪০),মো.রমজান আলী (৩৩), মো.সুজন মিয়া সজিব (২৪),মো. সোহাগ জিহাদ (২৪), বাবলু (৫০), শিল্পী আক্তার চাঁদনী (২৯),  বশির আহমেদ (৩৬), মো. ইয়ামিন (৩৪),  মো. শামীম (২৮), মো. সাকিব (২০), মো. নাইম হোসেন খান (৪৯) এবং আইনের সাথে সংঘাতে জড়িত এক শিশু।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ।