বাসস
  ০৩ জুন ২০২৬, ১৬:৩৪

যাত্রাবাড়ীতে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ১৯ 

ঢাকা, ৩ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

যাত্রাবাড়ী থানা পুলিশ মঙ্গলবার তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- মো. রিংকু (২৫), মো. রাসেল (৩০), টিটু চন্দ্র মিত্র (৪৩), মো. সালেহ মুছা (২৬), মো. সাগর আহমেদ (২৮), মো. শামীম (২৫), ইয়াসিন (৩০), ওমর ফারুক (২০), মো. ছাব্বির (২০), দুলাল মিয়া (৪০), মো. সিরাজ (৩৭), মো. রাব্বি (২০), আ. হক (৫২), সেলিম (৪২), মইনুদ্দীন (২৮), জালাল (৩০), মেহেদী (২২), আলী আহম্মদ (৩৫) ও আনোয়ার হোসেন (৫০)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন আজ এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।