শিরোনাম

ঢাকা, ১ জুন, ২০২৬ (বাসস) : বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ আরও এক বছর বৃদ্ধি করেছে সরকার।
আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অবসরোত্তর ছুটি (পিআরএল) এবং সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা স্থগিত রেখে পিডিবির চেয়ারম্যান পদে মো. রেজাউল করিমের চুক্তিভিত্তিক আরও এক বছর বাড়ানো হয়েছে।
সরকারের জারি করা আদেশ অনুযায়ী, চেয়ারম্যান পদে যোগদানের তারিখ থেকে তার এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি আগামী এক বছর দায়িত্ব পালন করবেন।
নিয়োগের অন্যান্য শর্তাবলি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।