বাসস
  ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৫
আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭

রাষ্ট্রপতির সাথে ঠাকুরগাঁও জেলা স্কাউট সদস্যদের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে সোমবার ঠাকুরগাঁওয়ে তাঁর বাসভবনে ঠাকুরগাঁও জেলা স্কাউটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। ছবি: বাসস

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে ঠাকুরগাঁও জেলা স্কাউটের নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেছেন ।

আজ রাষ্ট্রপতির নিজ বাসভবনে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি ঠাকুরগাঁও স্কাউটের মাধ্যমে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে জেলায় ১ লাখ চারা গাছ রোপণের উদ্বোধন করেন।

বঙ্গভবন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জেলা স্কাউটের প্রশিক্ষক আঞ্জুমানআরা বেবি ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠুর নেতৃত্বে স্কাউট সদস্যদের সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, তরুণদের মধ্যে নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা, নীতি-নৈতিকতা ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলাই হোক স্কাউট আন্দোলনের অন্যতম লক্ষ্য।

এ সময় দেশের উন্নয়ন ও সমাজসেবায় স্কাউটদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন রাষ্ট্রপতি।

তিনি ঠাকুরগাঁওয়ে স্কাউটের নিজস্ব ভবন নির্মাণের ব্যাপারে খোঁজ নেন এবং নির্বাচনের মাধ্যমে স্কাউট নেতা নির্ধারণ করে সারা দেশে স্কাউটকে জনকল্যাণ ও সেবামূলক কাজে আরো বেশি সম্পৃক্ত করার আশাবাদ ব্যক্ত করেন।