শিরোনাম

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও কাতার দুই দেশের সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে আলোচনা করেছে।
কাতারে সফররত পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে দোহায় কাতারের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং ঢাকা ও দোহার বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ।