শিরোনাম

ময়মনসিংহ, ২৩ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান ময়মনসিংহে এসে পৌঁছেছেন।
তিনি আজ দুপুর ২ টা ১৫ মিনিটে ময়মনসিংহের ত্রিশালে এসে পৌঁছান।
এর আগে সকাল ১১টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় থেকে সড়ক পথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।
দিনভর নানা কর্মসূচি শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের ত্রিশালে এটি প্রথম সফর।