বাসস
  ২৩ মে ২০২৬, ১৩:২৪
আপডেট : ২৩ মে ২০২৬, ১৩:২৮

স্পোর্টস কার ও ইভি গাড়ির প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত স্পোর্টস কার ও ইভি গাড়ি বিষয়ক প্রদর্শনী ঘুরে দেখেন। ছবি: পিএমও

ঢাকা, ২৩ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন।

আজ সকালে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে আয়োজিত এ প্রদর্শনী ঘুরে দেখেন তিনি।

ছবি: পিএমও

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, প্রদর্শনীর সময় প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

ছবি: পিএমও

প্রধানমন্ত্রী এরপর বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা করেন। সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।