শিরোনাম

চাঁদপুর, ১৬ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে এসে পৌঁছেছেন। আজ দুপুর ২টা ৪০ মিনিটে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের উয়ারুক বাজার এলাকায় ‘খোর্দ্দ খাল’ পুনঃখন কর্মসূচিস্থলে পৌঁছান প্রধানমন্ত্রী।
চাঁদপুর পৌঁছানোর আগে বেলা দেড়টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে এক পথসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এর আগে সকাল ৮টা ৪৫ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর যাত্রা শুরু করে।
এর আগে সর্বশেষ ২০০৪ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তিনি চাঁদপুর সফর করেছিলেন।