বাসস
  ১৫ মে ২০২৬, ১৯:১৪

খাল খনন গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে : ত্রাণমন্ত্রী 

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু শুক্রবার চাঁদপুরের শাহারাস্তিতে 'খোর্দ' খাল পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি : বাসস

চাঁদপুর, ১৫ মে, ২০২৬ (বাসস) : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, খাল খনন কর্মসূচি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনবে।

তিনি বলেন, খালের পানি ব্যবহার করে সেচসুবিধা, পানি নিষ্কাশনের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণ, খাল পাড়ে গাছ লাগানো ও খালে মাছের চাষ করা হবে। এ কার্যক্রম আমাদের আর্থ-সামাজিক অগ্রগতিতে কাঙ্ক্ষিত ইতিবাচক পরিবর্তন আনবে। 

আজ চাঁদপুরের শাহারাস্তিতে 'খোর্দ' খাল পরিদর্শনকালে মন্ত্রী একথা বলেন। চাঁদপুর- ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোমিনুল হকসহ জেলা ও উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।