বাসস
  ০২ মে ২০২৬, ২১:০৯
আপডেট : ০২ মে ২০২৬, ২২:০১

ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

সিলেট, ২ মে, ২০২৬ (বাসস) : সিলেট সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার রাত ৮ টা ১৫ মিনিটে ঢাকা হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্য রওনা হন তিনি। 

প্রধানমন্ত্রীর কার্যালয় সূএ এ কথা জানায়।

এর আগে ৬ টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মী সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। 

সেখানে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মী সভা শেষ করে প্রধানমন্ত্রী ওসমানি বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।