বাসস
  ০২ মে ২০২৬, ২০:০৩
আপডেট : ০২ মে ২০২৬, ২১:০৮

সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

সিলেট সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি : পিএমও

সিলেট, ২ মে, ২০২৬ (বাসস) : সিলেট সফর শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ শনিবার রাত ৭টা ৩৫ মিনিটে বেসরকারি বিমানের ফ্লাইটে ওসমানি আন্তর্জাতিক বিমান বন্দর থেকে রওনা করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

এর আগে ৬ টার দিকে শিল্পকলা একাডেমিতে বিএনপির নেতা-কর্মীদের এক কর্মী সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে নেতা-কর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।

কর্মী সভা শেষ করে প্রধানমন্ত্রী ওসমানি বিমান বন্দরের উদ্দেশ্যে রওনা দেন।