বাসস
  ০২ মে ২০২৬, ১০:৩৪
আপডেট : ০২ মে ২০২৬, ১১:০৮

সিলেটের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন । ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

ঢাকা, ২ মে, ২০২৬ (বাসস) : প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছেছেন ।

আজ শনিবার সকাল ৯টা ১৫ মিনিটে তিনি গুলশানের বাসা থেকে বিমান বন্দরে পৌঁছান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ কথা জানান।

তিনি আরো জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে যাচ্ছেন বিমানে। গুলশানের বাসা  থেকে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসেছেন। প্রধানমন্ত্রীর সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান রয়েছেন।

সিলেটে খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস সহ আরো নানা কর্মসূচি রয়েছে তাঁর। এসব কর্মসূচি শেষ করে রাতে ঢাকায় ফিরবেন তিনি।

সিলেটে পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল  ও হযরত শাহ পরানের মাজার জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করবেন।

প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে তারেক রহমানের এটি প্রথম সফর।