শিরোনাম

যশোর, ২৭ এপ্রিল, ২০২৬ (বাসস): যশোর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, যশোর ক্লাবের অনুষ্ঠান শেষ করে প্রধানমন্ত্রী বিমান বন্দরে পৌঁছেছেন।
বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ নেতৃবৃন্দ।
আজ সকাল ১০টা ২০ মিনিটে ঢাকা থেকে যশোর যান প্রধানমন্ত্রী। তিনি উলশী খাল পুনঃখনন, ৫০০ শয্যার যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের উদ্বোধন ও সেখানে সমাবেশ, যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন, যশোর ক্লাবে মতবিনিময় কর্মসূচি করেন।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন।