বাসস
  ২১ এপ্রিল ২০২৬, ১২:৫৫
আপডেট : ২১ এপ্রিল ২০২৬, ১৩:৪৯

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত

ঢাকা, ২১ এপ্রিল, ২০২৬ (বাসস) : ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ (মঙ্গলবার) ভোরে ৫ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সিসমিক অবজারভেটরি অ্যান্ড রিসার্চ সেন্টার সূত্রে জানা যায়, ভোর ৬টা ২৯ মিনিট ৩৬ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যে, যা ঢাকা থেকে প্রায় ৪৩৬ কিলোমিটার দূরে অবস্থিত।

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও ভূমিকম্পের স্থায়িত্ব ছিল স্বল্প সময়ের।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক মো. রুবাইয়াত কবির জানান, ভূমিকম্পটির মাত্রা মাঝারি হলেও উৎপত্তিস্থল ঢাকা থেকে দূরে হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে কম ছিল।

তিনি আরও বলেন, ‘আতঙ্কিত হওয়ার কারণ নেই এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।