বাসস
  ১৪ এপ্রিল ২০২৬, ১৮:০৭
আপডেট : ১৪ এপ্রিল ২০২৬, ১৮:২৫

টাঙ্গাইলে কৃষি মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে আজ বৈশাখের কৃষি মেলার উদ্বোধন করেন। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

টাঙ্গাইল, ১৪ এপ্রিল, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান টাঙ্গাইল পৌর উদ্যানে আজ বৈশাখের কৃষি মেলার উদ্বোধন করেছেন।

দুপুরে শহীদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ উদ্বোধন কর্মসূচির পর প্রধানমন্ত্রী এই মেলার উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি শেষ করে কৃষি মেলায় আসেন। সেখানে তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখেন।

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে কৃষিমন্ত্রী আমিন উর রশিদ, প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেলায় কৃষক-কৃষাণীদের মধ্যে ছাগল বিতরণ করেন প্রধানমন্ত্রী।