বাসস
  ০৭ এপ্রিল ২০২৬, ১৫:২৮
আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১৫:৪৪

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

‎ঢাকা, ৭ এপ্রিল, ২০২৬ (বাসস): পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

‎আজ সংসদ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে চীনের রাষ্ট্রদূত পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি উপস্থিত ছিলেন।

‎পানিসম্পদ মন্ত্রী এ্যানি এসময় বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব নেয়ার পরে চীনা রাষ্ট্রদূতের আহ্বানে এই সৌজন্য সাক্ষাতে পরস্পরের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।

‎চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, পানিসম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় চীন বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী।

‎বৈঠকের শুরুতে চীনের রাষ্ট্রদূত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।