শিরোনাম

ঢাকা, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘অঁ রভোয়া মাদাম’ শীর্ষক গ্রন্থ প্রকাশিত হয়েছে। বইটি সম্পাদনা করেছেন কবি, গবেষক ও সংস্কৃতিকর্মী আবু জুবায়ের।
ফ্রান্সের প্যারিসে লা রুস অডিটোরিয়ামে শিল্পী, চিন্তাবিদ এবং সমাজকর্মীদের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করা হয়।
প্রজেক্ট ইনকিউবেশন চিফ, লা রুস এলয়েস মার্টিনো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া পিএম কনসাল্টিংয়ের সিইও এবং মানবাধিকার কর্মী প্যাট্রিসিয়া ক্যারল ম্যানেং’স সানডে এতে অংশ নেন।
শিল্পী আন্না পেত্রুসেনকো, ফ্যাসিলিটেটর মিস্টার ডমিনিক ও ম্যাথিউ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এর পাশাপাশি অর্গানাইজেশন কনসালট্যান্ট প্যাসকেল হজার, এলিন জার্ডিন, থিয়েলি এবং মিস সো উপস্থিত ছিলেন।