বাসস
  ০৫ এপ্রিল ২০২৬, ২০:০৭
আপডেট : ০৫ এপ্রিল ২০২৬, ২০:১০

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

জাতীয় সংসদ ভবন মসজিদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

সংসদ ভবন, ৫ এপ্রিল, ২০২৬ (বাসস): জাতীয় সংসদ ভবন মসজিদে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সহধর্মিণী মরহুমা দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান অংশগ্রহণ করেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

বিরোধী দলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপবৃন্দ, সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।