বাসস
  ০৩ এপ্রিল ২০২৬, ১৫:০৯

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন ডলার

ঢাকা, ০৩ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৪৩ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের গতকাল (বৃহস্পতিবার) প্রকাশিত সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুসারে, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ২৯.৮১ বিলিয়ন মার্কিন ডলার।