শিরোনাম

সংসদ ভবন, ১ এপ্রিল, ২০২৬ (বাসস): বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি'র সাথে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সাক্ষাৎ করেছেন।
স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের মৃত্যুতে হাইকমিশনার এ সময় গভীর শোক ও সমবেদনা জানান।
এ সময় তারা দু'জনেই চলমান বিশ্ব সংকট এবং নিজ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মত বিনিময় করেন।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, এমপি, পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ ওয়াসিফ এবং সংসদ সচিবালয়ের সচিব উপস্থিত ছিলেন।