বাসস
  ২৯ মার্চ ২০২৬, ১১:৪০
আপডেট : ২৯ মার্চ ২০২৬, ১১:৪৫

সরকারি দলের সংসদীয় সভা আজ

ফাইল ছবি

ঢাকা, ২৯ মার্চ, ২০২৬ (বাসস):  ত্রয়োদশ জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভা আজ (রোববার) দুপুর ১ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

জাতীয় সংসদ ভবনের সরকার দলীয় সভাকক্ষে এ সভা বসবে।

আজ জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

অন্যদিকে, বিকেল ৩টায় ত্রয়োদশ সংসদের মুলতবি অধিবেশন শুরু হবে বলে জাতীয় সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এছাড়া রাত সাড়ে ৮টায় ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত হবে।