বাসস
  ২২ মার্চ ২০২৬, ২২:১১
আপডেট : ২২ মার্চ ২০২৬, ২২:৩২

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান

রোববার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেন। ছবি: সংগৃহীত

ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে আজ রোববার বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটিতে সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি দুর্গম পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনা সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। এ সময় তিনি দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষায় তাদের পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য নির্দেশনা প্রদান করেন।

সফরকালে, বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।