বাসস
  ২২ মার্চ ২০২৬, ১৯:৪৮

ঠাকুরগাঁওয়ে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন মির্জা ফখরুল

ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

ঠাকুরগাঁও, ২২ মার্চ, ২০২৬ (বাসস): ঈদের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে দলীয় নেতা-কর্মী, শুভ্যানুধ্যায়ী ও সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন স্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ রোববার দুপুর ১টা ৩০ মিনিটে নিজ বাসভবনে পৌঁছেছেন মির্জা ফখরুল ইসলাম। এ সময় দলীয় নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন তিনি।

মন্ত্রীর একান্ত সচিব মনিরুজ্জামান জানান, আগামীকাল সোমবার সকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের ভাউলারহাটে নেহা নদীর খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন স্থানীয় সরকার মন্ত্রী। 

এছাড়াও দুপুর ১টায় জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঠাকুরগাঁও জেলায় শিল্পায়নের সম্ভবনা’— শীর্ষক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।