শিরোনাম

টাঙ্গাইল, ২২ মার্চ, ২০২৬ (বাসস): মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু করেছেন। তাই মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলরসহ প্রত্যেক কমিটিই পর্যায়ক্রমে গণতান্ত্রিকভাবে গঠন করা হবে।
আজ টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে মুক্তিযুদ্ধ সংসদ প্রসঙ্গে সাংবাদিকদের মন্ত্রী এ সব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয় মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে পাওয়া আমাদের বাংলাদেশ। ২৪’র গণ-অভ্যুত্থানে যারা শহীদ ও বিকলাঙ্গ হয়েছেন তাদের বিষয়ও এ মন্ত্রণালয় নিবিড়ভাবে কাজ করছে।
জাতীয় ও স্বাধীনতা দিবস নিয়ে প্রস্তুতি চলছে। আশা করি সফলভাবে আমাদের পরিকল্পনা অনুযায়ী জাতীয় ও স্বাধীনতা দিবস পালন করা হবে।
মুক্তিযোদ্ধার তালিকা ও রাজাকারের তালিকা নিয়ে প্রশ্ন উঠেছে এ কথা উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রাণালয় সুষ্ঠুভাবে সম্পন্ন করার কাজ করবে।
অনুষ্ঠানে এ সময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার শামসুল আলম সরকার, জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।