বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৩:৪৭

পাথরঘাটা সদর জামে মসজিদে ঈদের নামাজ আদায় করলেন চিফ হুইপ

ছবি : বাসস

বরগুনা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি এমপি, আজ শনিবার বরগুনা জেলার পাথরঘাটা সদর জামে মসজিদে নিজ নির্বাচনী এলাকার জনগণের সাথে  ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন।

এসময় এলাকাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত চিফ হুইপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

ঈদের জামাত শুরু হয় সকাল আট ঘটিকায়। নামাজ শেষে মুসল্লিদের সাথে চিফ হুইপ ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

নামাজ শেষে মুসলিম উম্মাহসহ সারাবিশ্বের সকল মানুষের শান্তি কামনা করে মোনাজাত করা হয়।
ঈদের নামাজে স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।