বাসস
  ২১ মার্চ ২০২৬, ১৩:৪২

বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়

ছবি : বাসস

ঢাকা, ২১ মার্চ, ২০২৬ (বাসস) : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এমপি রাজধানী ঢাকার মিরপুরের ৬০ ফিট রাস্তা সংলগ্ন মনিপুর গার্লস হাইস্কুল মাঠে সকাল ৮টায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন।

নামাজ আদায় শেষে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

এরপর রাজধানী ঢাকার ২৯ মিন্টো রোডে তিনি তাঁর সরকারি বাসভবনে বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকাস্থ কূটনৈতিক মিশনের কূটনীতিকগণের সঙ্গে ও বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাজনৈতিক নেতৃবৃন্দ ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।