বাসস
  ১৬ মার্চ ২০২৬, ১৩:৪১
আপডেট : ১৬ মার্চ ২০২৬, ১৩:৪৯

পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। ফাইল ছবি

ঢাকা, ১৬ মার্চ, ২০২৬ (বাসস) : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১১ রানের জয়ে ইতিহাস গড়া সিরিজ নিশ্চিত করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

আজ এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের ক্রিকেটারদের এই অদম্য স্পৃহা ও লড়াকু মানসিকতায় আমি অত্যন্ত গর্বিত।’

তিনি আরও বলেন, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ জয় আমাদের ক্রিকেটের ইতিহাসে এক অনন্য মাইলফলক। মাঠের লড়াইয়ে খেলোয়াড়রা যে ধৈর্য ও সাহসিকতা দেখিয়েছেন, তা পুরো জাতিকে আনন্দিত করেছে।

বার্তায় খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও বোর্ড সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সেইসঙ্গে, তিনি আশা প্রকাশ করেছেন যে বাংলাদেশ দলের এই জয়ের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ একটি শক্তিশালী দল হিসেবে নিজের অবস্থান আরও সুসংহত করবে।