বাসস
  ১১ মার্চ ২০২৬, ২১:১৫

জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে সরকার অঙ্গীকারবদ্ধ: হুইপ রুহুল কুদ্দুস তালুকদার

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ফাইল ছবি

ঢাকা, ১১ মার্চ ২০২৬ (বাসস): জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, জনগণের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমে জনগণের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে।

আজ বুধবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটোর জেলা ছাত্রকল্যাণ সমিতি আয়োজিত নবীনবরণ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি জানান, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণে তার সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মো. আব্দুল আজিজ, অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি, সাবেক স্বাস্থ্য সচিব সাইদুর রহমান, সমিতির সভাপতি মো. আব্দুল্লাহ আল মামুন এবং সেক্রেটারি রাকিবুল ইসলাম রাকিবসহ বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।