বাসস
  ০১ মার্চ ২০২৬, ২০:১৩

মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের হটলাইন চালু

ঢাকা, ১ মার্চ, ২০২৬ (বাসস) : মধ্যপ্রাচ্যে গমনেচ্ছু কর্মীদের মধ্যে যাদের ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের সহায়তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে হেল্প ডেস্ক খোলা হয়েছে।

আজ এক তথ্য বিবরণীতে জানানো হয়, ফ্লাইট বাতিল ও ভিসার মেয়াদ উত্তীর্ণ প্রবাসী কর্মীদের সার্বক্ষণিক তথ্য আদান-প্রদানে হটলাইনে (১৬১৩৫ টোল ফ্রি) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।