বাসস
  ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০২

রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে নবনিযুক্ত আইজিপির শ্রদ্ধা

আইজিপি মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। ছবি: বাংলাদেশ পুলিশ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): নবনিযুক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্সে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তিনি এ শ্রদ্ধা জানান।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।