বাসস
  ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:৩৩

তথ্য প্রতিমন্ত্রীর সঙ্গে ওনাবের সৌজন্য সাক্ষাৎ

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। ফাইল ছবি

ঢাকা, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর সঙ্গে আজ সচিবালয়ে তার অফিসকক্ষে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল মালিকদের সংগঠন অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন বাংলাদেশের (ওনাব) নেতৃবৃন্দ।

সচিবালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে অনলাইন গণমাধ্যমের বিষয়ে আলোচনা হয়।

এ সময় ওনাব-এর নেতৃবৃন্দ বলেন, জাতির ক্রান্তিলগ্নে গুরুত্বপূর্ণ খবর সবার আগে পরিবেশন করে জাতিকে অবহিত করার কাজ পালন করছি আমরা।

তারা রেজিস্ট্রেশন নবায়ন ফিসহ আরও কিছু সমস্যা সমাধানে সরকারের সহযোগিতা কামনা করেন।

এ সব সমস্যা সমাধানের জন্য তারা কিছু দাবিও তুলে ধরেন। 

এ সব দাবির মধ্যে রয়েছে— বছর বছর রেজিস্ট্রেশন প্রথা বাতিল করা, নন রেজিস্টার্ড পোর্টাল বাতিল করা ও রেজিস্টার্ড অনলাইন পোর্টালসমূহের জন্য সরকারি বিজ্ঞাপন বরাদ্দ দেওয়া ইত্যাদি।

এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী অনলাইন নিউজ পোর্টালকে টিকিয়ে রাখার স্বার্থে যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নের আশ্বাস দেন।

এ সময় উপস্থিত ছিলেন— ওনাব-এর আহবায়ক মোস্তফা কামাল মজুমদার, সদস্য সচিব শাহীন চৌধুরী, যুগ্ম আহবায়ক লতিফুল বারী হামীম, নির্বাহী সদস্য আশরাফুল কবির আসিফ, মহসিন হোসেন ও  অয়ন আহমেদ।