বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৯

শপথ নিয়েছেন এনসিপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। 

আজ (মঙ্গলবার) বেলা ১টা ২০ মিনিটে জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে নব-নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

এনসিপি’র আহ্বায়ক নাহিদ ইসলামসহ দলের নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার। সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন।

এনসিপি’র সংসদ সদস্যরা প্রথমে সংসদ সদস্য হিসেবে এবং পরে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথবাক্য পাঠ করেন। এরপর সবাই শপথ বইয়ে স্বাক্ষর করেন।

এর আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ বিএনপি ও জামায়াত থেকে নির্বাচিত সংসদ সদস্যদের শপথবাক্য পাঠ করান এ এম এম নাসির উদ্দিন।