শিরোনাম

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত বাংলাদেশ সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা ঢাকায় এসে পৌঁছেছেন।
আজ (মঙ্গলবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেপালের পররাষ্ট্রমন্ত্রী ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড. মো. নজরুল ইসলাম এবং বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি।
এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটেছে। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদারে উভয় দেশের পারস্পরিক অঙ্গীকারও স্পষ্ট হয়েছে।