বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১৭

প্রধান উপদেষ্টার সঙ্গে আইআরআই-এর নির্বাচনী পর্যবেক্ষক দলের সৌজন্য সাক্ষাৎ

মঙ্গলবার ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচনী পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইন্সটিটিউটের (আইআরআই) একটি নির্বাচনী পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাত অনুষ্ঠিত হয়। পাঁচ সদস্যের এ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন সাবেক কংগ্রেসম্যন ডেভিড ড্রেয়ার।

এ সময়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।